সর্বশেষ

জাতীয়তাবাদী গণজাগরণ দলের ফরিদপুর জেলার আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মীর সোহরাব হোসেনকে আহবায়ক এবং মোঃ শরিফুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল মনির ও সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু।

গত ১৭ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টারের ভবন নির্মাণে চরম গাফিলতি: ঝুঁকিতে সরকারি ভবন ​

এদিকে জাতীয়তাবাদী গণজাগরণ দলের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদপুর জেলার দলীয় নেতাকর্মীরা।

দায়িত্ব পেয়ে ফরিদপুর জেলার আহ্বায়ক মীর সোহরাব হোসেন ও সদস্য সচিব শরিফুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আগামীতে জাতীয়তাবাদী সকল সৈনিককে নিয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মকান্ড যথাযথভাবে পালন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩২ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে সকল নেতাকর্মী।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আরএসি খাতে কর্মবিরতি,গণর‍্যালি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জোরালো দাবি

৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল সিরিজ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT