সর্বশেষ

আশুলিয়ায় ক্লুলেস হত্যা মামলার এক জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ!

হেলাল শেখ

ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় গত ২৭/০১/২০২৫ইং তারিখ এ একটি অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানার মামলা নং-৬৮, তারিখ-২৮/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

তারই ধারাবাহিকতায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক মোঃ আনিসুজ্জামান (পিপিএম), সুযোগ্য পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় অজ্ঞাতনামা নারী হত্যা মামলার ঘটনার রহস্য উদঘাটনের লক্ষে, ডিবি (উত্তর) ঢাকা জেলার তদন্তকালে, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলার ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ০৯/১১/২০২৫ইং তারিখে উক্ত হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭) কে গ্রেফতার করেন। মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭) উক্ত হত্যার ঘটনা সম্পর্কে নিজের সম্পৃক্ততা স্বীকার করে এবং তার ছোট বোন জামাই মোঃ শাকিরুল ইসলাম হত্যার সাথে জড়িত আছে মর্মে জানায়। পলাতক আসামী মোঃ শাকিরুল ইসলামকে গ্রেফতারের লক্ষে, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলার ডিবি (উত্তর), এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২৪/১১/২৫ খ্রি. তারিখ বিকাল আনুমানিক ১৫:১০ ঘটিকায় ঢাকা ডিএমপি, দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুর বড়বাজার (শামীম এর অটো রিক্সার গ্যারেজের সামনে হইতে উক্ত হত্যা মামলার পলাতক আসামী ০১। মোঃ শাকিরুল ইসলাম (২৬), পিতা-মোঃ ওবাইদুল মন্ডল, সাং-সুকানপুকুর, ছাতিনালী,থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, এ/পি সাং-মিরপুর বড়বাজার, (শামীমের অটো গ্যারেজ), থানা-দারুস সালাম, ডিএমপি ঢাকাকে ধৃত করেন।

রূপগঞ্জে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন। অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে চাইলে সে জানায়, মৃত অজ্ঞাতনামা নারীর নাম নারগিস আক্তার (২৭)। নারগিস আক্তার সম্পর্কে তার ভাবী (শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের ৩নং স্ত্রী)। সে আরোও জানায়, তার স্ত্রীর বড় ভাই বিদ্যুৎ মন্ডল যোগসাজসে উক্ত হত্যার ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য যে, বিদ্যুৎ মন্ডলকে গত ০৯/১১/২০২৫ইং তারিখে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং সে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। ধৃত আসামীকে আশুলিয়া থানার মামলা নং-৬৮, তারিখ-২৮/০১/২০২৫ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এ গ্রেফতার দেখানো পূর্বক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

যশোরে ৭ কোটি টাকা মূল‍্যের সোনাসহ ২ পাচারকারী আটক

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ নভেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ায় ক্লুলেস হত্যা মামলার এক জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ!