সর্বশেষ

রূপগঞ্জে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে লিজেন্ড স্কোয়াডকে ৫-৪ গোলে হারিয়ে স্টার ইলেভেন জয়লাভ করে।

২০জুন শনিবার সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুল মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলায় এসকেএফের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত স্টার ইলেভেন ও লিজেন্ড স্কোয়াড প্রথমে ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে ৫-৪ গোলে লিজেন্ড স্কোয়াডকে হারিয়ে স্টার ইলেভেন জয়লাভ করে।

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজয়ী দলের পক্ষে গোল করেন আলমগীর হোসেন, জাকির হোসেন, আমানত আলী, লিটন সরকার ও শামীম আহম্মেদ।

বিকট শব্দের পর আশুলিয়ার গার্মেন্টসে আগুন

সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুল মাঠে আয়োজিত পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন স্টার ইলেভেনের সভাপতি আকরাম হোসেন। সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়ার পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশরিফ মিয়া, সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের শিক্ষক আব্দুল মজিদ, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রাজ্জাক সরকার জুয়েল, ক্রীড়ানুরাগী আসাদুজ্জামান, মাহিদুল ইসলাম সুমন, আল-আমিন সরকার প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের মধ্যে গোল্ডকাপ তুলে দেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জুন ২০২৬
Trulli

রূপগঞ্জে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ