সর্বশেষ

যশোরে ৭ কোটি টাকা মূল‍্যের সোনাসহ ২ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি

ভারতে পাচারকালে যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (২০ জুন) গভীর রাতে যশোর-নড়াইল মহাসড়কের যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার, তিনটি মোবাইলফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদরের বালিয়া ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৯৫৫

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা।

এ ছাড়া জব্দ করা প্রাইভেটকার, মোবাইলফোন ও নগদ অর্থসহ মালামালের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’ #

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জুন ২০২৬
Trulli

যশোরে ৭ কোটি টাকা মূল‍্যের সোনাসহ ২ পাচারকারী আটক