সর্বশেষ

থাইল্যান্ডের রানি জিতলেন সোনা, পদক দিলেন রাজা

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস। ইংরেজি আদ্যক্ষরের কারণে সি গেমস (SEA Games) নামেই বেশি পরিচিত। আঞ্চলিক এই ক্রীড়া প্রতিযোগিতায় আজ ঝড় তুলেছেন থাইল্যান্ডের রানি সুথিদা। পালতোলা নৌকার প্রতিযোগিতা সেইলিংয়ের একটি দলীয় ইভেন্টে সোনা জিতেছেন ৪৭ বছর বয়সী থাই রানি। এরপর বিজয়মঞ্চে তাঁকে সোনার পদক পরিয়ে দিয়েছেন স্বয়ং থাই রাজা মহা বজিরালংকর্ন।

সেইলিংয়ে মিশ্র কিলবোট এসএসএল ৪৭ বিভাগের সোনা জিতেছে রানি সুথিদার ১০ জনের দল। ৪৭ ফুট লম্বা নৌকায় রানি ছিলেন প্রধান ট্যাকটিশিয়ান। তাঁর দায়িত্ব ছিল নৌকার গতিবিধি ঠিক রাখা। তবে সাত পর্বের প্রতিযোগিতার ষষ্ঠ ও সপ্তম পর্বেই শুধু অংশ নিয়েছেন রানি। থাইল্যান্ডের বিখ্যাত অবকাশকেন্দ্র পাতায়ার কাছে সমুদ্রে মালয়েশিয়া ও মিয়ানমার দলকে পেছনে ফেলে আগে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় রানির থাইল্যান্ড দল।

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সকল আরোহী নিহত

যোগাযোগ বিষয়ে স্নাতক সুথিদা রানি হওয়ার আগে থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। পরে সামরিক বাহিনীতে যোগ দেন। ২০১৯ সালে থাই রাজা বিয়ে করেন সুথিদাকে। ক্রীড়াপ্রেমী রানি এ মাসেই ব্যাংককে কেনিয়ার কিংবদন্তি দৌড়বিদ এলিউড কিপচোগের সঙ্গে হাফ ম্যারাথন শেষ করেছেন ২ ঘণ্টা ১৩ মিনিট ৪০ সেকেন্ডে।

তবে রানি সুথিদাই সেইলিংয়ে সোনা জেতা প্রথম থাই রাজপরিবারের সদস্য নন। ১৯৬৭ সালে সি গেমসে বর্তমান রাজা বজিরালংকর্নের পিতা রাজা ভূমিবল আদুলিয়াদেজ নিজের বানানো নৌকায় সোনা জিতেছিলেন। রাজা ভূমিবলের সঙ্গে সেদিন সেইলিংয়ে ছিলেন রাজকন্যা উবোলরাতানাও। এবারের গেমস শনিবার শেষ হবে। পদক তালিকায় বৃহস্পতিবার পর্যন্ত স্বাগতিক থাইল্যান্ড জিতেছে সর্বোচ্চ ১৯৬টি সোনা, এরপরই অবস্থান করছে ইন্দোনেশিয়া (৮০) ও ভিয়েতনাম (৭২)।

ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ ডিসেম্বর ২০২৫
Trulli

থাইল্যান্ডের রানি জিতলেন সোনা, পদক দিলেন রাজা