সর্বশেষ

ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননের দিকে এগোতে থাকা ইসরাইলি বাহিনীর ওপর রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই দাবি করেছে। খবর বিবিসির।ব্রেকিং নিউজ

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেয়া এক আপডেটে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনী বায়্যাদা শহর থেকে বায়ত আল-সাইয়দ এর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। কিন্তু ধারাবাহিক রকেট হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

দুই মাস পর বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

এই সংঘাত নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইল। তবে দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে।

তাদের ভাষ্যমতে, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর হামলা বন্ধ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় মঙ্গলবার অন্তত ১৪ জন নিহত হয়েছে।

শ্রীলঙ্কার উপকূলে আটকে থাকা ইরানি ট্যাংকারের ৪০ নাবিকের জরুরি চিকিৎসার আবেদন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ জুন ২০২৬
Trulli

ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা