সর্বশেষ

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের অভিযান, লক্ষ টাকা জরিমানাসহ দুই ভাটা বন্ধ

জেলা প্রতিনিধি

 পটুয়াখালী:: পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থ সংরক্ষণে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়। এরই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলার গোলখালী এলাকায় অবৈধভাবে স্থাপিত দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম বন্ধসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে গোলখালী এলাকায় অবস্থিত অবৈধ হাওলাদার ব্রিকস ও ভাই ভাই ব্রিকসের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

মোবাইল কোর্টে হাওলাদার ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, ড্রাম চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই অপরাধে ভাই ভাই ব্রিকসকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ফায়ার সার্ভিস, আনসার ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন পত্রপত্রিকায় “পটুয়াখালীতে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন, হুমকির মুখে পরিবেশ ও জনজীবন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জেলার ইটভাটা স্থাপন ও পরিচালনায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে আসে। ওই সংবাদটি সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

পরিবেশ অধিদপ্তর জানায়, প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় জেলার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান ও কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ জানুয়ারি ২০২৬
Trulli

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের অভিযান, লক্ষ টাকা জরিমানাসহ দুই ভাটা বন্ধ