সর্বশেষ

দোহারে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত

শহীদুল ইসলাম

ঢাকার দোহার উপজেলার বানাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) বিকেলে স্থানীয় বিএনপির উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছেন। তার আদর্শ ও ত্যাগ দেশের জাতীয় রাজনীতির জন্য এক অনন্য প্রেরণা। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এবং তার নির্দেশিত পথেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রাখব’। দোহার উপজেলা বিএনপির সভাপতি এস. এম. নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তৃণমূল নেতাকর্মী ছাড়াও স্থানীয় সুধীসমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ জানুয়ারি ২০২৬
Trulli

দোহারে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত