সর্বশেষ

বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা

উপজেলা সংবাদদাতা

পটুয়াখালীর বাউফলে উপজেলা মৎস্যজীবি দলের ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন খান লিটন এর সভাপতিত্বে সাবেক এমপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের বাসভবন হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদুল আলম তালুকদার মরহুমা নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন, দেশের উন্নয়নে ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এই দোয়া মিলাদে শরিক হন।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ জানুয়ারি ২০২৬
Trulli

বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা