সর্বশেষ

দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভূমি জবর দখলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

উপজেলা সংবাদদাতা

 পটুয়াখালীর দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক জবর দখলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে উপজেলার চর বোরহানের চর ছামাদ গ্রামে বসবাসকারী ১৩০ টি বন্দোবস্তপ্রাপ্ত অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ লিখিত অভিযোগ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, মো. ইউনুচ খলিফা, নুর আক্তার মনি ও মো. মামুন প্যাদা সহ অনেকে।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর ঢালী, কামাল মোল্লা, নুর নাহার বেগম, সেতারা বেগম, রিনা আক্তার, নাজমা বেগম, পিয়ারা বেগমসহ শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা।

লিখিত অভিযোগ ও বক্তব্য সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০১ সালে, জেএল ১৮৮/৯৯ ও ১৮৯/৯৯ এর ভূমি হইতে অসহায় ও ভূমিহীন ১৩০টি পরিবারকে ১৯৫ একর জমি বন্দোবস্ত প্রদান করেন। সে জমি দীর্ঘ ২৩ বছর যাবৎ সমস্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। জুলাই/২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের ভূমিদস্যুরা মিলে এসব জমি জোরপূর্বক দখল, ধান কর্তন ও স্কেবেটার মেশিন দিয়ে মাটি কেটে তরমুজ চাষের অপচেষ্টা করছেন বলে তাদের অভিযোগ। তাই তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এ সময় দশমিনা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি বিশেষ গুরুত্বূর্ণ হওয়ায় তাৎক্ষণিক সমাধান দেয়ার জন্য উপজেলা ভূমি অফিস ও পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত নির্দেশনা প্রদান করা হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ জানুয়ারি ২০২৬
Trulli

দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভূমি জবর দখলের বিরুদ্ধে অভিযোগ দাখিল