সর্বশেষ

আমি ইউপি চেয়ারম্যান, মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে

অনলাইন ডেস্ক

নেত্রকোনার কলমাকান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমানের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ইউএনওকে উদ্দেশ্য করে ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘স্বাক্ষর করার আগে আমাকে বলেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে’।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার লেঙ্গুরা বাজারে সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগে পারভেজ নামের এক ব্যক্তিকে আটকের সময় ইউএনওর সঙ্গে এই বাগবিতণ্ডায় জড়ান ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

জানা গেছে, লেঙ্গুরা বাজারে স্থানীয় ব্যক্তি মো. পারভেজসহ কয়েকজন সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করছিলেন। এই খবরে উপজেলা প্রশাসন শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত পারভেজকে আটক ও অর্থদণ্ড করে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে বাকবিতণ্ডা শুরু হয়। তিনি ইউএনওকে শাসাতে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণ জানতে চেয়েছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায় ‘আপনি কেন মোবাইলে কোর্টে আসলেন। কার কাছে জিজ্ঞেস করে আসছেন।’ এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘আমি এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান। জনগণের প্রতিনিধি হিসেবে কী হচ্ছে তা জানার অধিকার আমার আছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাকে কোনো তথ্য জানানো হয়নি। এমনকি একজন মানুষ হিসেবেও আমাকে মূল্যায়ন করা হয়নি।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, ‘ইউনিয়ন চেয়ারম্যানের অনুমতি নিয়ে মোবাইল কোর্ট করতে হবে, আইনে কোথাও লেখা নেই।’ এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, ‘ঘটনার প্রমাণসহ আমরা বিষয়টি সরকারের কাছে জানিয়েছি। সরকার যে আইনগত ব্যবস্থা নেবে, সেটাই কার্যকর হবে।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ জানুয়ারি ২০২৬
Trulli

আমি ইউপি চেয়ারম্যান, মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে