সর্বশেষ

বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা:ডিএমপি

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এ নির্দেশনা প্রদান করা হয় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মঙ্গলবার (২০ জানুয়ারি) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে।

ডিএমপি’র গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-একইসঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ২৫ জানুয়ারি থেকে এসব এলাকায় হর্ন বাজালে চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা–উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত অংশকে গত সেপ্টেম্বর ২০২৫ থেকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও একই সঙ্গে এই নীরব এলাকার অন্তর্ভুক্ত। বিধি অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

ডিএমপি’র গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সড়ক ও পার্কিং এলাকায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থদণ্ড কার্যকর করা হবে। বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হবে এই অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে। অপরাধের মাত্রা বিবেচনায় দেওয়া হতে পারে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে বিমানবন্দর এলাকায় হর্ন না বাজানোর জন্য গাড়িচালকদের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ জানুয়ারি ২০২৬
Trulli

বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা:ডিএমপি