সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট  উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে উন্মুক্ত আলোচনা

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ অন্নপূর্ণা দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বী পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসাদুজ্জামান; জেলা নির্বাচন অফিসার জনাব মো: আলমগীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণে ভোটারদের উদ্বুদ্ধ করার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “দেশের উন্নয়নের জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ গড়ার চাবি আপনাদের হাতে।” তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জানুয়ারি ২০২৬
Trulli

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট  উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে উন্মুক্ত আলোচনা