সর্বশেষ

বাউফলে প্রার্থী ড. মাসুদের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলটি যেন জনসমুদ্র

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর মনোনীত ​দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে এ বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

উপজেলা পরিষদ চত্তর থেকে মিছিলটি শুরু হওয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ​ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,​ “আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে, বাউফলের মানুষ পরিবর্তন চায়। আমরা শুধু একটি প্রতীক নিয়ে আসিনি, আমরা এসেছি মানুষের অধিকার ফিরিয়ে দিতে।

তিনি আরও নলেন,”এই দাঁড়িপাল্লা কেবল নির্বাচনী প্রতীক নয়, এটি ইনসাফ এবং ন্যায়বিচারের প্রতীক।”

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত সমর্থিত হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে এসে প্রথমে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জানুয়ারি ২০২৬
Trulli

বাউফলে প্রার্থী ড. মাসুদের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলটি যেন জনসমুদ্র