সর্বশেষ

আশুলিয়ার নিষিদ্ধ পশুর মাংস বিক্রির অভিযোগ

অ্যাডমিন

ঢাকা জেলার সাভার উপজেলা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারের পাশে একটি দোকানে নিষিদ্ধ পশুর মাংস গরুর মাংস বলে ৪০০ টাকা কেজি বিক্রি করার সময় এক ব্যক্তি জনতার কাছে ধরা পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারী নামে এক ব্যক্তি ৪০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলো। মাংসের গুণগত মান ও রঙে সন্দেহ হলে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই দোকানদার পালিয়ে গেলেও তার স্ত্রী দোকানে ছিলো, তারা মাংস কিনে এনে বিক্রি করছেন এবং এটি কোন পশুর মাংস তা জানেন না বলে।

শিবালয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করে যমুনায় অবাধ বালু উত্তোলন, ভাঙনঝুঁকিতে আলোকদিয়া চর

ঘটনার খবর পেয়ে শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান মাংসগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন।

আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘোড়ার মাংসসহ বিভিন্ন নিষিদ্ধ প্রাণীর মাংস গরুর মাংস হিসেবে বিক্রির ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। তারা এ ধরনের অপরাধ রোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এবং স্থানীয়রা।

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, তদন্তে পুলিশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জানুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ার নিষিদ্ধ পশুর মাংস বিক্রির অভিযোগ