সর্বশেষ

সাভার বিরুলিয়া রোডে রাস্তায় গাছ ফেলে ভোর রাতে ডাকাতি

মোঃ মাইনুল ইসলাম

সাভারে গাছ ফেলে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডাকাতরা চেষ্টা করেছিল, তবুও তারা ডাকাতি করতে সক্ষম হয়নি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সাভারের বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ আল আমিন এ বিষয়টি নিশ্চিত করেন। তার আগে ভোর সাড়ে ৪ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের -সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় ডাকাতরা গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় যে, সাভারের বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় একটি প্রাইভেটকার চলছিল। সেই সময় ডাকাত গাছ ফেলে প্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করে, এবং ধারালো অস্ত্র নিয়ে গাড়ির মুখোমুখি দাঁড়িয়ে যায়। কিন্তু প্রাইভেটকারের চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ডাকাত সদস্যরা গাড়িতে হামলা চালায়, এতে গাড়ির জানালার গ্লাস ভেঙে যায়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ কিছু সময়ের জন্য সড়কে গাড়ির স্বাভাবিক অবস্থা বন্ধ দেখে আমরা এগিয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘পরে আমরা ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা ভয়ের কারণে পালিয়ে যায়, কিন্তু আমরা তাদের পিছু ধাওয়া করি।’এ সম্পর্কে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, ‘আমরা ভিডিওটি দেখেছি। তবে কোন সড়ক সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। নিশ্চিত হয়ে আইন অনুযায়ক ব্যবস্থা গ্রহণ করিব।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জানুয়ারি ২০২৬
Trulli

সাভার বিরুলিয়া রোডে রাস্তায় গাছ ফেলে ভোর রাতে ডাকাতি