সর্বশেষ

দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামটি জমা দিতে বলা হয়েছে।

আজ শনিবার নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়। ইসির বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান আজ এ তথ্য জানান। তিনি জানান, পোস্টাল ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জানুয়ারি ২০২৬
Trulli

দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের