সর্বশেষ

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্য জনসম্পৃক্ততা

শহীদুল ইসলাম

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে এক ব্যতিক্রমী ও আড়ম্বরহীন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনি ক্যাম্প উদ্‌বোধন করেছে স্থানীয় বিএনপি। আজ রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করিমগঞ্জে দোয়ার মাধ্যমে এই নির্বাচনি কার্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

নির্বাচনি প্রচারণায় সাধারণত জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা বা ব্যয়বহুল সাজসজ্জা দেখা গেলেও, করিমগঞ্জে রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর এই ক্যাম্পটি সাজানো হয়েছে অত্যন্ত সাদামাটাভাবে। কোনো আড়ম্বর ছাড়াই কেবল একটি দলীয় ব্যানার এবং সাধারণ বসার ব্যবস্থা করে এই কার্যালয়টি প্রস্তুত করা হয়। স্থানীয় ভোটার ও সমর্থকদের সাথে কুশল বিনিময় এবং নির্বাচনি কর্মপরিকল্পনা তৈরির কেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিকদার, সাধারণ সম্পাদক মুকুল তালুকদার, রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন, লুনা ভুঁইয়া, বিএনপির কর্মী পলাশ দেওয়ান, মো. জামাল, লিপন খান, মো. হালিম ও মাসুদ রানাসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

উদ্‌বোধনী অনুষ্ঠানে আসা সাধারণ ভোটাররা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, বড়ো বড়ো জনসভার চেয়ে এ ধরনের ছোট ছোট নির্বাচনি ক্যাম্প সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য বেশি কার্যকর। এখানে চায়ের আড্ডার পাশাপাশি প্রার্থীর গুণাবলি এবং এলাকার উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি হচ্ছে। এলাকার বাসিন্দারা মনে করছেন, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের চেয়ে জনগণের সাথে সরাসরি যোগাযোগই নির্বাচনের মূল লক্ষ্য হওয়া উচিত।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

ক্যাম্পটি চালুর পর থেকে এলাকায় নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীরা এখন এই কেন্দ্র থেকে সমন্বিতভাবে ৪ নং ওয়ার্ডের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ জানুয়ারি ২০২৬
Trulli

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্য জনসম্পৃক্ততা