সর্বশেষ

ঢাকা-১৯ আসনে ভোটের মাঠে এগিয়ে বিএনপির প্রার্থী ডা.দেওয়ান সালাউদ্দিন বাবু

মোঃ মাইনুল ইসলাম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোটের মাঠ এখন সরগম। তাই ঢাকা-১৯ আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনমতে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, দুইবারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু।

নির্বাচনী প্রচারণায় তিনি দিন-রাত এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ শক্তি। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে তাদের মেধা ও শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ার মাটি ও মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ডা.দেওয়ান মো.সালাউদ্দিন বাবু এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, বর্তমান সময়ে ঢাকা-১৯ আসনে জনমতের বিচারে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। এলাকাবাসীর মতে, ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু একজন “হেভিওয়েট” প্রার্থী হওয়ায় সাভার-আশুলিয়ায় তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত অবস্থানে আপাতত তেমন কেউকে দেখা যাচ্ছে না।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জানুয়ারি ২০২৬
Trulli

ঢাকা-১৯ আসনে ভোটের মাঠে এগিয়ে বিএনপির প্রার্থী ডা.দেওয়ান সালাউদ্দিন বাবু