সর্বশেষ

‘অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে আর চলব না’

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে তিনি আর চলবেন না

সোমবার (২৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তেলশ্রমিকদের সামনে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানান বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ। ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেও শুরু থেকেই কঠিন ভারসাম্য রক্ষা করে চলেছেন। একদিকে দেশে মাদুরোপন্থীদের সঙ্গে সমঝোতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা—দু’দিকের চাপেই দিন কাটছে তার।

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার একমাস পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে মুখ খুললেন রদ্রিগেজ। তেল উৎপাদন পুনরায় শুরুসহ একাধিক দাবিতে ওয়াশিংটনের চাপের মধ্যেই বিতর্কিত অবস্থান নিয়েছেন তিনি। ডেলসি রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের নির্দেশ—অনেক হয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা ও মতপার্থক্য ভেনেজুয়েলাই সমাধান করবে।’

অনুষ্ঠানে পুয়ের্তো লা ক্রুস শহরের তেলশ্রমিকদের সমাবেশে রদ্রিগেজ বলেন, ফ্যাসিবাদ ও চরমপন্থার পরিণতির সঙ্গে লড়াই করতে গিয়ে দেশকে দিতে হয়েছে বড় মূল্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই ক্ষমতায় এসে ডেলসি রদ্রিগেজ এখন ওয়াশিংটনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। তার এমন বক্তব্য ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। এতে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের জবাব নিয়ে পর্যালোচনা করছে ইরান, প্রস্তুত তেহরানও

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জানুয়ারি ২০২৬
Trulli

‘অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে আর চলব না’