সর্বশেষ

পরিবর্তনের অঙ্গীকারে মুখর কালিশুরী: উন্নয়ন ও জননিরাপত্তায় প্রতিশ্রুতি দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

এম জাফরান হারুন

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী সমাবেশ।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে কালিশুরী বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ কালিশুরীর সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, কালিশুরী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি পুলিশ ফাঁড়ি স্থাপন। নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দ্রুত এই পুলিশ ফাঁড়ি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে করে চুরি, ডাকাতি ও নানা ধরনের অপরাধ দমন সহজ হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হবে।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

তিনি বলেন, কালিশুরীর ব্যবসায়ীরা এ এলাকার অর্থনৈতিক চালিকাশক্তি। তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে। বাজার ব্যবস্থাপনা আধুনিকীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ড. মাসুদ আরও বলেন, শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষ বৃদ্ধি, মানসম্মত শিক্ষক নিয়োগ ও আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মেধাবীদের বৃত্তির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে।

সমাবেশে তিনি মানুষের মৌলিক চাহিদা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, সুপেয় পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

ড. মাসুদ বলেন, “আমরা সবাই মিলে একটি নিরাপদ ও আধুনিক কালিশুরী গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই পরিবর্তনের যাত্রায় আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ, যা উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে জনসমর্থনের শক্ত বার্তা বহন করে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জানুয়ারি ২০২৬
Trulli

পরিবর্তনের অঙ্গীকারে মুখর কালিশুরী: উন্নয়ন ও জননিরাপত্তায় প্রতিশ্রুতি দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ