সর্বশেষ

ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থী বাবু’র ধানের শীষের গনসংযোগ ও পথসভা

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা.দেওয়ান মো.সালাউদ্দিন বাবু’র ধানের শীষ প্রতীকের পক্ষে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ ইং) দুপুরে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাভার রাজাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমানে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা.দেওয়ান মো.সালাউদ্দিন বাবু।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“আমি যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে সাভারকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিন মাসের মধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।” তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জানুয়ারি ২০২৬
Trulli

ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থী বাবু’র ধানের শীষের গনসংযোগ ও পথসভা