সর্বশেষ

ঢাকা-১: অধিকার ও ন্যায়বিচারের প্রত্যয়ে ধানের শীষের প্রচারণায় মুখরিত নবাবগঞ্জ

শহীদুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উৎসবমুখর পরিবেশে এই প্রচারণা চলে।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

এদিন ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান উপজেলার টিকরপুর, গালিমপুর, গোবিন্দপুর, বাগমারা, নবাবগঞ্জ সদর, বান্দুরা ও বারুয়াখালী বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরন করেন। প্রচারণাকালে প্রতিটি এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগকালে খন্দকার আবু আশফাক বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রমাণ করে তারা পরিবর্তনের পক্ষে।”
ব্যারিস্টার মেহনাজ মান্নান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “টেকসই উন্নয়ন ও একটি সুন্দর আগামীর জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষের অভূতপূর্ব সমর্থন পাচ্ছি।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

বান্দুরা ও বারুয়াখালী বাজারে প্রচারণা চালানোর সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। নেতাকর্মীরা লিফলেট বিতরণের পাশাপাশি ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশগ্রহণ করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

ঢাকা-১: অধিকার ও ন্যায়বিচারের প্রত্যয়ে ধানের শীষের প্রচারণায় মুখরিত নবাবগঞ্জ