সর্বশেষ

সাভার বিরুলিয়ার সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের পিতার ইন্তেকাল

মোঃ মাইনুল ইসলাম

সাভার বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলাল ও সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মন্ডলের পিতা শামসুল হুদা মন্ডল (০২ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে বিরুলিয়া আকরানস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারিবারিক সূত্রে জানা যায়,মরহুম শামসুল হুদা মন্ডলের মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ১০১ বছর তিনি বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।

শামসুল হুদা মন্ডল অত্যন্ত সাদা সিদে মানুষ ছিলেন,তিনি নিরঅহংকার ও নিভৃত জীবন যার ছিল পছন্দ। তার জানাজায় নামাজে এত মানুষ হতে পারে তা অনেকটাই অবিশ্বাসযোগ্য। তার সমবয়সী সবাই অনেক আগেই চলে গেছেন না ফেরার দেশে। তরুন প্রজন্ম তাকে না চিনারই কথা। কিন্তু ৫ পুত্রের জনক যিনি তার তো অহমিকা অহংকার থাকাটা স্বাভাবিক ছিলো। কিন্তু তিনি ছিলেন তার পুরোটাই উল্টো। বলা হয়ে থাকে কে কত ভালো মানুষ তার দৃষ্ট্যান্তের প্রমান মিলে মূত্যুর পর তার জানাজায় মানুষের উপস্থিতিতে।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

শামসুল হুদা মন্ডল প্রয়াত মাহমুদুল হাসান আলাল চেয়ারম্যানের গর্বিত পিতা। যার জানাযায় মৃত্যুর পর মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিয়েছে সাদামাটা মানুষ কতটা জন প্রিয় হতে পারে। কতটা মানুষটি কতটা শ্রদ্ধাভাজন ও পছন্দের মুরুব্বী হিসেবে বিরুলিয়া ইউনিয়ন বাসির সবার মনের কোঠোরে ছিলো তার অবস্থান। জীবিত অবস্থায় তিনি দুই পুত্রের লাশ কাঁধে নিয়েছিলেন। যা যে কোনো পিতার জন্যই অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কষ্টকর। বর্তামানে তিনি ৩ পুত্র ১ কন্যা তার সহধর্মিনী সহ অসংখ্য নাতি নাতনি ও গুন গাহি রেখে পরপারে মহান আল্লাহতালার ডাকে বিদায় নিতে হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

সাভার বিরুলিয়ার সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের পিতার ইন্তেকাল