সর্বশেষ

নতুন নাম পোশাকে মাঠে নামছে র‍্যাব”স্পেশাল ইন্টারভেনশন ফোর্স”

মোঃ মাইনুল ইসলাম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্থাটির নতুন নাম রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএ)। নাম ও পোশাকের পাশাপাশি বাহিনীর কাঠামো ও কার্যক্রমেও পরিবর্তন আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে।নিষেধাজ্ঞার আওতায় পড়া কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও ছিলেন,যার যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আইজিপিসহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা

এদিকে ২০২৪ সালের ১জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দীর্ঘদিন ধরেই র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছিলো।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশন তাদের সুপারিশে জানায়, পুলিশের জবাবদিহি নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে র‍্যাবের অতীত কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা করে এর প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা জরুরি।

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীতে সহিংসতা বন্ধের আহ্বান

সেই প্রেক্ষাপটেই এই বিশেষায়িত বাহিনীর নাম, পোশাক ও কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

নতুন নাম পোশাকে মাঠে নামছে র‍্যাব”স্পেশাল ইন্টারভেনশন ফোর্স”