সর্বশেষ

কুসুমহাটিতে বিএনপির নির্বাচন পরবর্তী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) বাদ এশা কুসুমহাটি ইউনিয়নের চরকুসাই গ্রামের স্থানীয় হাজী বাড়িতে এই মাহফিলের আয়োজন করা হয়।

নির্বাচন পরবর্তী এই সভায় কুসুমহাটি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব হোসেন পান্নু এবং সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বক্তারা নির্বাচনের সময় প্রতিকূল পরিবেশেও নেতাকর্মীদের অকুতোভয় ও সাহসী ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রতিকূলতা মোকাবিলা করে কর্মীরা যেভাবে মাঠে ছিলেন, তা আগামী দিনের আন্দোলনের জন্য বড়ো অনুপ্রেরণা।

সভায় রাজনৈতিক আলোচনার পাশাপাশি সামাজিক অঙ্গীকারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কেবল রাজনৈতিক মুক্তি নয়, বরং একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী দিনে যে কোনো রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং জনগণের অধিকার রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন বিএনপির আমির ও সাধারণ সম্পাদক মুকুল, স্থানীয় বিএনপি কর্মী লিপন খান, হালিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক। আলোচনার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

কুসুমহাটিতে বিএনপির নির্বাচন পরবর্তী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত