সর্বশেষ

আশুলিয়ার জামগড়া গোডাউনসহ একাধিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

মোঃ মাইনুল ইসলাম

আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় তাঁতি দল নেতা আফছার আলীর ভাঙারির মালামালের গোডাউনসহ একাধিক প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে ইয়ারপুর ইউনিয়নর ১নং ওয়ার্ডের জামগড়া মোল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সহযোগী সংগঠন তাঁতি দলের নেতা আফছার আলীর গোডাউন ও আশপাশের কয়েকটি কাঠের ফার্নিচারের দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

ঘটনার বিষয়ে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া জানান, আগের রাতেই তার বাসার পাশের এলাকায় গুলির ঘটনা ঘটে। তার দাবি, একই দুর্বৃত্তচক্র আফছার আলীর গোডাউনে আগুন দিয়েছে। তিনি বলেন, “আফছার আমাদের সঙ্গে তাঁতি দল করে। তার তিল তিল করে গড়া সঞ্চয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুনে গোডাউনের ভেতরে থাকা ভাঙারির মালামালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

শিবালয়ে যমুনায় অবাধে বালু উত্তোলন,হুমকিতে জাতীয় গ্রিডের টাওয়ার ও জনবসতি

এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ার জামগড়া গোডাউনসহ একাধিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ