সর্বশেষ

টাঙ্গাইলের স্বপন ফকির পূর্ণ মন্ত্রী ,প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জেলা প্রতিনিধি

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা। দেশের রাজনীতিতে হয়েছে নতুন সূর্যোদয়। মঙ্গলবার বিকেলে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

এবারের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ৪৯ জন সদস্য। এদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এরচেয়ে বড় চমক হয়ে এসেছে টাঙ্গাইলের দুই নেতার নাম।

একক প্রার্থী নিয়ে ঐক্যবদ্ধভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি

টাঙ্গাইল-১ আসন থেকে নির্বাচিত ফকির মাহবুব আনাম পেয়েছেনে পূর্ণ মন্ত্রিত্ব। টাঙ্গাইল -১ সদর আসনের নির্বাচিত সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁকে ডাক, টেলিযোগাযোগ, তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী

এদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁকে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

টাঙ্গাইলের স্বপন ফকির পূর্ণ মন্ত্রী ,প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু