সর্বশেষ

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে অফিস ভাঙচুর লুটপাটের অভিযোগ

মাইনুল ইসলাম

ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া বাগবাড়ি রোডের পাকার মাথা এলাকায় মাদবর ইন্টারনেট ব্যবসা দখল নিতে অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে, এ ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলর আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬ইং) দুপুরে ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ মাদবরের বাড়ির ভাড়াটিয়া নিরবের পরিচালিত ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে ভাঙচুর ও মালামাল লুটপাট করে বলে দাবি করেন ভুক্তভোগী।

নেত্রকোণায় জুলাই শহীদ সোহাগের পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী নিরব গণমাধ্যমকে জানান, তার প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম ও নেটওয়ার্ক সামগ্রী লুটপাট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান ও তার লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব জানায়, আশুলিয়ায় একের পর এক নেট ব্যবসা ও ঝুট ব্যবসা নিয়ে গুলাগুলি ও লুটপাটের ঘটনা ঘটেছে, মামলা রেকর্ড হলে আমরা ব্যবস্থা নিবো। এ ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানায়।

প্রথম দিনে দোহারে এইচএসসি পরীক্ষা সম্পন্ন: কেন্দ্রে শান্তি, সড়কে যানজট

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে অফিস ভাঙচুর লুটপাটের অভিযোগ