সর্বশেষ

যমুনা তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে জাতীয় গ্রিড,উৎকণ্ঠায় হাজারো পরিবার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, যমুনা নদী-সংলগ্ন এলাকায় একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার বসিয়ে সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে, যার ফলে নদীতীরবর্তী বসতভিটা ও জাতীয় গ্রিড বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘুটিয়া বাজার, তিশি মৌজা, চকরমিরপুর, জিয়নপুর, ভাঙ্গা, রমচন্দ্রপুর, অবুদাঙ্গা, পারমস্তুল, চরমস্তুল, জয়ন্ত পাঙতিরছড়া ও বিষ্ণুপুর এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ড্রেজারের শব্দে প্রকম্পিত হচ্ছে জনপদ। নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে তীরবর্তী ভূমি দুর্বল হয়ে পড়ছে এবং ভাঙনের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

ধামসোনায় গোপালবাড়ী নবীন প্রগতি স্কুলের জ্ঞান মেলা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও স্থায়ী সমাধান আসেনি। অভিযানের নামে সাময়িক তৎপরতা দেখা গেলেও কিছু সময় পর পুনরায় শুরু হয় উত্তোলন কার্যক্রম। তাদের দাবি, একটি প্রভাবশালী মহল প্রশাসনিক নজরদারি উপেক্ষা করে এ অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আইন বিশেষজ্ঞদের মতে, জনবসতিপূর্ণ এলাকা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিকটে অবৈধ বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা ফৌজদারি অপরাধের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন হিসেবে গণ্য হতে পারে।

বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হচ্ছে এবং অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। তবে স্থানীয়দের প্রশ্ন—অভিযান চলমান থাকলে প্রকাশ্যে কীভাবে একাধিক ড্রেজার সচল থাকে? পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা, অবৈধ ড্রেজার জব্দ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু এবং জাতীয় গ্রিড সুরক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের হুঁশিয়ারি—রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

যমুনা তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে জাতীয় গ্রিড,উৎকণ্ঠায় হাজারো পরিবার