সর্বশেষ

গাইবান্ধায় ঘুষ দাবির সময় ভুয়া দুদক কর্মকর্তা আটক

শহীদুল ইসলাম

গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে। রবিবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে প্রবেশ করেন জাফরুল্লাহ। এসময় তিনি বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘুষ দাবি করেন। তার আচরণে সন্দেহ হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মৌলভীবাজারে ট্যাুরেষ্ট পুলিশের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

চুয়াডাঙ্গায় ডেঙ্গুর মধ্যে আবারও বাড়ছে হাম, হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ মে ২০২৬
Trulli

গাইবান্ধায় ঘুষ দাবির সময় ভুয়া দুদক কর্মকর্তা আটক