সর্বশেষ

সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলে সহ গ্রেফতার ২

উপজেলা সংবাদদাতা

আরিফ হোসেন  হারিচ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরির অভিযোগে কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল এর ছেলে সুহেল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫৬৭৫  টাকা ও   চারটি গরুর পা উদ্ধার করা হয়।

নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান: দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় ভাঙ্গুড়ায়

শনিবার ৯ দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার  মোঃ আনোয়ার পারভেজ, (সিরাজদিখান সার্কেল) ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে  এসআই নাহিদ মাসুম, এসআই নোমান ছিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে সিরাজদিখান থানা এলাকা সোহেল (৩৭), পিতা-ইসরাফিল, সাং-কুচিয়ামোড়া কে গরু বিক্রির ৫৬৭৫  টাকা ও শ্রীনগর থানা এলাকা হতে মকবুল (৪৫), পিতা-মৃত মোকলেস, সাং-বাসাইল কে গরুর চারটি পা  সহ গ্রেফতার করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডলের অভিযোগের ভিত্তিতে সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে গরু বিক্রির ৫৬৭৫  টাকা ও গরুর চারটি পা সহ  গ্রেফতার করি।আসামীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাবনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ড্যাব নেতা ও পৌর মেয়র প্রার্থী ডাঃ নোমানের নেতৃত্বে মশাল মিছিল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ মে ২০২৬
Trulli

সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলে সহ গ্রেফতার ২