সর্বশেষ

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল।

শনিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) একেএম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, সর্বনিম্ন ১৭ হাজার টাকা

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। সাক্ষাতের পরই ড. ইউনূস যুমনা থেকে বিদায় নেন।

২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। তারপর থেকেই তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনা তার বাসভবন হিসেবে ব্যবহার করছিলেন।

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ