সর্বশেষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেল

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের নিজ এলাকার শিল্প-প্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ করে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার ১মার্চ বিকালে উপজেলার ভুলতা এলাকার রয়েলমুন রেস্টুরেন্টর মিলনায়তনে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন (RGA) এই সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, রূপগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও স্হানীয় উচ্চশিক্ষিত তরুণরা চরম বেকারত্বের শিকার। এলাকার শতশত কলকারখানায় অন‍্যান‍্য জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হলেও রূপগঞ্জের যোগ‍্য ভূমিপুত্ররা সুযোগ পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান দাবি উত্থাপন করা হয়ঃ- রূপগঞ্জের প্রতিটি শিল্প-প্রতিষ্ঠানে পদভেদে স্থানীয় যোগ‍্য গ্র্যাজুয়েটদের নিয়োগ নিশ্চিত করা ।শিল্প-প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ, ট্রান্সপোর্ট ও অন্যান্য সাব-কন্ট্রাক্ট ব্যবসায় বহিরাগতদের বদলে স্থানীয় শিক্ষিত উদ্যোক্তাদের সুযোগ দেওয়া।
এলাকার শিক্ষিত বেকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে শিল্প মালিকদের সাথে সমন্বয় করা।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,আমরা শিল্পায়নের বিরোধী নই, কিন্তু আমাদের ভিটেমাটির ওপর প্রতিষ্ঠিত শিল্প কারখানায় যদি আমাদের সন্তানদেরই কর্মসংস্থান না হয়, তবে সেই উন্নয়ন অর্থহীন। আমরা চাই স্থানীয় শিল্প মালিকরা আমাদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয় যে, এই দাবি আদায়ে আগামীতে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় শিল্প মালিক সমিতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি মানা না হলে শান্তিপূর্ণ মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন গ্র্যাজুয়েটরা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, ভুলতা ইউনিয়নের কোঅর্ডিনেটর কাজী অমিত হাসান, মুড়াপাড়া ইউনিয়নের কোঅর্ডিনেটর মোঃআবু কাওছার মিঠু,গোলাকান্দাইল ইউনিয়নের কোঅর্ডিনেটর হৃদয় হাসান,কায়েতপাড়া ইউনিয়নের কোঅর্ডিনেটর ব্যরিস্টার মিলন প্রান্ত ও আবুবকর সিদ্দিক,রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম,রূপগঞ্জ সদর ইউনিয়নের কোঅর্ডিনেটর গুলজার হোসেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক এম কে মাসুম, ইমরান, অন্তর, রিদিন প্রমুখ।

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

বিকাল ৫টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি
এলাকার বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্ন করা যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সবাই এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ মার্চ ২০২৬
Trulli

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেল