সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকার মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় গত ২মার্চ সোমবার রাতে নুরু মিয়া(৪৫) ও ফালান মিয়াকে(৩৮) গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব -১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নুরু মিয়াকে ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ফালান মিয়াকে গ্রেফতার করে।

সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার

পুলিশ জানায়, গত ১৪ফেব্রুয়ারি রূপগঞ্জের নরাবোরটেক এলাকার মানসিক প্রতিবন্ধী শিশু(১৩) বাড়ির পাশের কাঠ বাগানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় একই এলাকার যুবক সানোয়ার হোসেন শিশুটিকে কৌশলে ডেকে পাশ্ববর্তী নির্জন ঘরে নিয়ে যায়। পরে তারা ৫/৬জন মিলে শিশুটিকে উপর্যুপরি ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ৪জনকে নামীয় ও অজ্ঞাত ২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ মার্চ ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার