সর্বশেষ

আশুলিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ, ৪ মাসের অন্তঃসত্ত্বা তরুণী

মাহবুব আলম মানিক

ঢাকার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবু বক্কর ভূইয়া ওরফে বাবু ভূইয়ার বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের নামে শারীরিক সম্পর্ক স্থাপনের পর বর্তমানে ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ছাত্রদল নেতা বাবু ভূইয়া বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন ভয়ভীতি ও টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রস্তাব দেন। ভুক্তভোগী নারীর দাবি, বাবু ভূইয়া নিজেকে স্থানীয় ছাত্রদলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তিনি গর্ভবতী হলে অভিযুক্ত বাবু ভূইয়া কৌশলে সম্পর্ক অস্বীকার করেন। উক্ত ঘটনায় পরিবার ও তার আশেপাশের আত্মীয়-স্বজনের অভিযোগ, মেয়েটি এখন চরমভাবে সামাজি ও মানসিক চাপে রয়েছে। মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা, এমতবস্থায় আমরা ন্যায়বিচার চাই। এ ঘটনায় আশুলিয়া থানায় ৪ মার্চ ২০২৬ তারিখে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন ।

টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

মামলার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পর মামলা হয়েছে এবং অভিযুক্ত ছাত্রদল নেতা বাবু ভূইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত বাবু ভূইয়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তবে তা সফল হয়নি। তবে এ বিষয়ে অভিযুক্ত বাবু ভূইয়ার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

একজন ইউনিয়ন ছাত্রদল সভাপতির এমন কর্মকান্ড কি ভাবে দেখছেন এবং তার বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, কোন ব্যক্তির অপরাধের দায় দল নিবেনা তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণ হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নারীর প্রতি সহিংসতার ঘটনায় স্থানীয় মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে অস্বীকার করা গুরুতর অপরাধ। একই সাথে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ মার্চ ২০২৬
Trulli

আশুলিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ, ৪ মাসের অন্তঃসত্ত্বা তরুণী