সর্বশেষ

৫ লাখ টাকা চাঁদা দাবি কথিত সাংবাদিক নেশাখোর রেজার বিরুদ্ধে আদালতে মামলা, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় এক ব্যবসায়ীর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক রেজাউল ইসলাম ওরফে নেশাখোর রেজার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান। জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকার আক্তার হোসেনের ছেলে রেজাউল ইসলাম ওরফে রেজার বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন ব্যবসায়ী মিজানুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলা দায়েরের পর বুধবার (৪ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কথিত সাংবাদিক রেজাউল ইসলাম ওরফে রেজা সম্প্রতি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেজাউল ‘কুমিল্লা ক্রাইম বার্তা’ নামের একটি ফেসবুক পেজ থেকে তার ও তার বড় ভাই মিলন হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেন।

টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাদের মানহানি করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজির মামলা দায়েরের পাশাপাশি ‘কুমিল্লা ক্রাইম বার্তা’ ফেসবুক পেজ থেকে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিজানুর রহমান দাবি করেন, অভিযুক্ত রেজাউল ইসলাম ওরফে রেজা বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে থাকে। কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযুক্ত রেজাউল ইসলাম ওরফে রেজাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মার্চ ২০২৬
Trulli

৫ লাখ টাকা চাঁদা দাবি কথিত সাংবাদিক নেশাখোর রেজার বিরুদ্ধে আদালতে মামলা, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন