সর্বশেষ

রূপগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রুপগঞ্জ থানা পুলিশ মাদক ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করেছে ।

৪মার্চ বুধবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বরকত উল্লাহর ছেলে তানজিল হোসেন(২৫), বেলায়েত হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া(২৮), গিয়াস উদ্দিনের ছেলে তপন মিয়া(২৯) ও ইমন মিয়ার স্ত্রী জ্যোতি আক্তার(২০)।

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ব্লক,ওয়ার্ড ও আশপাশের এলাকায় অভিযান চালায়।

এ সময় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শপথের পর দুর্নীতি করিনি, অন্য সংসদ সদস্যদেরও নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ আমির হামজার

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার