সর্বশেষ

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল ৩০মার্চ সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আইডি ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, বিএনপি নেতা একেএম ওমর ফারুক নয়ন, রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ ডা. গোলাম সারোয়ার, ডা. মাকসুদুল আলম ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া প্রমুখ।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

পরে অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড এবং অস্ট্রালেশিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিনের ফেলো অর্জন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি গ্রামের বাসিন্দা ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা প্রদান করা হয়।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা