সর্বশেষ

রূপগঞ্জে ভূলতা গাউছিয়া এলাকায় ফুটপাত সড়কে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান, আটক- ১১

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহাসড়ক অবৈধ দোকানদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে । ৩১ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জন অবৈধ দোকানদারদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

অভিযানে ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় দুই শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং সড়কের উপর রক্ষিত নির্মাণসামগ্রী উচ্ছেদ করে দোকানপাট বেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মালামাল। অভিযানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদ আল সোহান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ, আনসার অংশ নেয় ।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য সবসময় খালি রাখা অতীব জরুরী। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত যে কোন ধরনের ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা জনসাধারনের চলাচলের বৃহত্তর স্বার্থে ইতোমধ্যেই অনেকবার অভিযান পরিচালনা করেছি। এ অভিযান লাগাতার ১৫ দিন অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল জরিমানা ও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে ভূলতা গাউছিয়া এলাকায় ফুটপাত সড়কে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান, আটক- ১১