সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় তুচ্ছ ঘটনাকে বড় করে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী মাছুম মিয়া(২৫) এক যুবক নিহত হয়েছে। গত ৩০মার্চ সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রূপগঞ্জের টাওরা গ্রামের মাছুম মিয়া ও একই এলাকার রাজু মিয়া দুইজনই সৌদি প্রবাসী। সৌদি আরবে অবস্থানকালে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঈদ-উল-ফিতর উপলক্ষে তারা দেশে ফেরার পরও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ ও ঝগরাঝাটি চলতে থাকে।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঈদের পর এক গ্রাম্যসালিশ বৈঠকে রাজু মিয়া ৮ হাজার টাকা মাছুম মিয়াকে প্রদান করার সিদ্ধান্ত দেয়া হয়। এ সিদ্ধান্তে রাজু মিয়া অসন্তুষ্ট হয়ে মাছুম মিয়ার নিকট থেকে ২টি মোবাইল ফোন জোড় করে ছিনিয়ে নেয়। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। এ ঘটনায় গত ৩০মার্চ সোমবার সন্ধ্যায় মাছুম মিয়া ও তার বন্ধু রমজান হোসেন মোটরসাইকেল যোগে পাঁচদোনা থেকে বাড়ি ফেরার পথে টাওরা মধ্যপাড়া কামরানের দোকানের সামনে প্রথমে বাঁশ দিয়ে তাদের আঘাত করে।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

পরে মাছুম মিয়া মাটিতে লুটে পড়লে রাজু মিয়া ও তার সহযোগীরা উপর্যপুরি কুপিয়ে জখম করে। সেইসাথে রমজান হোসেনকেও কুপিয়ে জখম করে । একপর্যায়ে আশপাশের লোকজন ঘটনাস্হলে ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মাছুম মিয়াকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মুত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত সন্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ মার্চ ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত