সর্বশেষ

লক্ষ্মীপুরে স্কুলের ছাদের পলেস্তার ধসে ৭ শিশু আহত

অ্যাডমিন

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে ক্লাস চলাকালে ছাদের পলেস্তার ধসে পড়ে ৭ শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হচ্ছে- ৬ষ্ঠ শ্রেণির সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বনিকসহ ৭ জন শিক্ষার্থী। তিনজনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে রায়পুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঝুকিপুর্ণ ৬ষ্ঠ শ্রেণির কক্ষে ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে। জানা যায়, ক্লাস চলাকালে হঠাৎ ছাদের প্লাস্টার খসে পড়ে ওই ৭ জন শিক্ষার্থীর ওপর। এতে তিনজনের মাথায় এবং অপরজনের পিঠে গুরুতর আঘাত লাগে। পরে তাদের দ্রুত রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুরোনো ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের উদ্যোগ নেয়া হলেও মানসম্মত কাজ না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে। স্কুলটি পরিদর্শন করে নতুন ভবনের জন্য গত ২০২৫ সালের ১১ ডিসেম্বর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে প্রধান শিক্ষক আবেদন করলেও তার গুরুত্ব দেননি বলে অভিযোগ করা হয়।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

স্কুল সূত্র জানায়, ঘটনার পরপরই শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী নাদিরা ও সাদিয়া বলেন, ক্লাস চলাকালে হঠাৎ ছাদ খসে পড়ে ৭জন আহত হয়। পরে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় ও তিনজনকে ভর্তি করা হয় এবং তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছিল। এ নিয়ে সংশ্লিষ্ট স্থানীয় ও জেলা পর্যায়ে একাধিকবার জানানো হলেও কোনো সহযোগিতা পাইনি। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি অবহিত করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি আমরাও আমাদের উর্ধ্বতন অফিসকে জানিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেয়া যায়নি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ এপ্রিল ২০২৬
Trulli

লক্ষ্মীপুরে স্কুলের ছাদের পলেস্তার ধসে ৭ শিশু আহত