সর্বশেষ

কদমতলীতে কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় আগুন লাগা গ্যাস লাইটার তৈরির কারখানা থেকে নারী-পুরুষসহ ৫ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টিনশেডের ওই কারখানার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তবে আড়াই ঘণ্টা ধরে জ্বলা আগুনে লাশগুলো এতটাই দগ্ধ হয়েছে যে, খালি চোখে দেখে বোঝার উপায় নেই-কোনটা নারী বা কোনটা পুরুষের মরদেহ। লাশগুলো উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার ও মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ‘আমরা দুপুর ১টা ১১ মিনিটের দিকে রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাই।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুপুর ১টা ১৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। বেলা আড়াইটার দিকে কারখানাটির আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ভেতরে ধোঁয়া ছিল। তাই ৩টার পর ফায়ার ফাইটাররা কারখানার ভেতরে কেউ আছে কী না তা অনুসন্ধানে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখান থেকে একে একে ৫ জনের লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘কিন্তু লাশগুলো এতটাই পুড়ে গেছে যে, প্রাথমিকভাবে দেখে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া এ ঘটনায় এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অগ্নিকাণ্ডের শিকার কারখানাটির ভেতরে আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধার কাজ শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

এর আগে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ এপ্রিল ২০২৬
Trulli

কদমতলীতে কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার