সর্বশেষ

রৌমারীতে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার আমবাড়ী গ্রামে একটি ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে জমি সংক্রান্ত বিরোধ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় আমবাড়ী গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৃত ইব্রাহিম মন্ডলের ওয়ারেসগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাসুদ রানা (৩৮), সোহেল রানা (৩৫), রেহেনা বেগম (২৮), শরিফা খাতুন (২৫), জাহানারা খাতুন ও রিনা খাতুন। তারা সকলেই আমবাড়ী গ্রাম, দাঁতভাঙ্গা ইউনিয়ন, রৌমারী উপজেলার বাসিন্দা।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, তাদের নিজস্ব জমির ওপর ফ্রেন্ডশিপ সংস্থার সহযোগিতায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তবে পরবর্তীতে কিছু ব্যক্তি যোগসাজশ করে ওই বিদ্যালয়ের ওপর অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা আরও অভিযোগ করেন, জমির মালিকানা থাকার কারণে তাদের ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। বরং অর্থের বিনিময়ে অন্যদের নিয়োগ দেওয়া হয়েছে।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

এছাড়াও অভিযুক্তরা তাদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা সংবাদ প্রচার করছেন। হুমকি প্রদান এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তাদের দাবিগুলো হলো জমির সঠিক মালিকানা যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা, ভয়ভীতি ও হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা

পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেছেন তারা।

তারা আরো বলেন আমার পিতাকে আমাদের নিজস্ব বাড়িতে এসে ভয়-ভীতি হুমকি দেখালে আমার আব্বা স্ট্রোক করে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ছেড়ে চলে যান, এই বিষয়ে সর্বশেষ সরকারের কাছে আমাদের ন্যায়বিচার দাবি করছি।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ এপ্রিল ২০২৬
Trulli

রৌমারীতে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন