সর্বশেষ

রৌমারী সীমান্ত দিয়ে বিএসএফ নারী শিশুসহ ৬ জনকে পুশইন

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া বংশীরচর সীমান্তে নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইন করার পর দুইদিন ধরে রয়েছে খোলা আকাশের নিচে বাংলাদেশ ভারতের মাঝামাঝি সীমানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাহারা দিচ্ছে ভারতের সীমানায় বাংলাদেশ বিজিবি রয়েছেন বাংলাদেশী সীমানায় চলছে দুই পক্ষের লড়াই মাঝেমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া দুই পক্ষের সাধারণ পাবলিকের মধ্যে হইচই বেজে থাকে, এর মধ্যে আবার বিজিবির বিএসএফ এর সীমান্তে পতাকা বৈঠকে হয়েছে, কোন সমঝোতা আনতে পারিনি বলে জানা যায়।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, পুশইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে ২ জন শিশু, ১ জন নারী ও ৩ জন যুবক রয়েছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপির ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছেন।

সার সিন্ডিকেটের মূলহোতা বিএনপি নেতা, সহযোগী আ.লীগের সহ-সভাপতি

শৌলমারী ইউনিয়নের ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে যে কোনো ধরনের পুশইন ঠেকাতে বিজিবি ও এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছেন পাশাপাশি আমাদের বাংলাদেশী যুবকরা রাত দিন পরিশ্রমের মধ্য দিয়ে লাঠিসোটা নিয়ে আমরা সীমানায় অবস্থান করব এক বিন্দু রক্ত থাকতে পুশইন করতে দিব না ।

ময়মনসিংহে প্রবাসী পরিবারের স্বর্বস্ব লুট ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ জুন ২০২৬
Trulli

রৌমারী সীমান্ত দিয়ে বিএসএফ নারী শিশুসহ ৬ জনকে পুশইন