সর্বশেষ

আশুলিয়ার জামগড়া ক্যাম্প পুলিশের অভিযানে ১মাসে ১০টি মাদক মামলায় গ্রেফতার-৪০

আশুলিয়া প্রতিনিধি

ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদ ও এসআই তালেবের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে গত এক মাসে জামগড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় ৪০ জন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১০টি মাদক মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, গত এক মাসে শুধু জামগড়া পুলিশ ক্যাম্পের অভিযানে ১০টি মাদক মামলা দায়ের এবং প্রায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও পুরো আশুলিয়া থানা এলাকায় একই সময়ে বিপুল সংখ্যক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দুই শতাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে পড়ে কলেজের হিসাবরক্ষকের মৃত্যু

এলাকাবাসীর দাবি, পুলিশের নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ কিছুটা কমেছে এবং সাধারণ মানুষ আগের তুলনায় বেশি স্বস্তিতে বসবাস করতে পারছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়ার জামগড়া ক্যাম্প পুলিশের অভিযানে ১মাসে ১০টি মাদক মামলায় গ্রেফতার-৪০