সর্বশেষ

স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং একটি স্বাধীন গণমাধ্যমে দৃড়ভাবে বিশ্বাস করে। তিনি বলেন, ‘অতীতে দেশে গণতন্ত্র সমুন্নত রাখা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এনটিভি’র ভূমিকা প্রশংসনীয় ছিল এবং আগামীতেও এই ধারা বজায় থাকবে বলে আমি আশা করি।’

আজ শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমলাতন্ত্রকে আরও জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’- স্লোগান নিয়ে প্রায় ২৪ বছর আগে যাত্রা শুরু করা এনটিভি আজ তার বস্তুনিষ্ঠ সংবাদ ও যুগোপযোগী অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শুধু দেশে নয়, বরং দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশীদের মাঝেও চ্যানেলটি গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এনটিভি-কে আজকের এই গৌরবময় অবস্থানে নিয়ে আসার পেছনে চ্যানেলটির দূরদর্শী ম্যানেজমেন্ট এবং দিনরাত পরিশ্রম করা সকল কলাকুশলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

তিনি আশা প্রকাশ করেন, এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছে, ঠিক সেভাবেই সামনের দিনগুলোতেও দেশের গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা রেখে এগিয়ে যাবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ জুলাই ২০২৬
Trulli

স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী