সর্বশেষ

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে তিনটি রাজনৈতিক বই সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বই তিনটি হলো—‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’।

মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত ২৫ জুন এক চিঠিতে জেলা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবহিত করবেন। বিষয়টি আজ সোমবার (৬ জুলাই) জানাজানি হয়।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার

‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ বই দুটি প্রয়াত সাংবাদিক ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহর লেখা। তৃতীয় বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। বই তিনটি ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’ থেকে প্রকাশিত হয়েছে।

এর আগে গত ১৬ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিদ্যালয়ে ওই বইগুলো সংরক্ষণের নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। মন্ত্রণালয়ের এই চিঠিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ সত্য হলে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: ইউটিএল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৬
Trulli

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশ