সর্বশেষ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

এম জাফরান হারুন

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাউফলের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখা হয় ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাউফল আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ কে। তবে তিনি কারন বসত উপস্থিত না থাকায় তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ মিলন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ তসলিম তালুকদার, বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম প্রমূখ।

প্রশ্ন ফাঁসের কোনো গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে- ডিসি ফরিদা খানম

এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। এসময় অন্যান্য বক্তারা বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম জোরদার করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। আধুনিক কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভার আগমুহূর্তে একটি রেলি করা হয়, শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা সহ বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির জেরে যুবককে কুপিয়ে হত্যা, ৪ ভাই গ্রেপ্তার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ জুলাই ২০২৬
Trulli

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত