সর্বশেষ

রাকসু নির্বাচনের তফশিলসহ পাঁচ দাবি রাবি ছাত্রশিবিরের

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা, শতভাগ আবাসিকতা নিশ্চিত এবং অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চালুর দাবিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট চত্বরে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়।ছাত্রশিবিরের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সময়সীমাসহ রোডম্যাপ প্রণয়ন, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার

সংগঠনটির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু নির্বাচন একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। এতে প্রতি বছর নিয়মিত নির্বাচন আয়োজন নিশ্চিত করা সম্ভব হবে।আবাসন সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, যতদিন বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিকতা নিশ্চিত না হচ্ছে, ততদিন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু করা প্রয়োজন।রাকসু নিয়ে প্রশাসন গড়িমসি করলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ বিভিন্ন হলের নির্বাচিত রাকসু প্রতিনিধি ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগ সত্য হলে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: ইউটিএল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ আগস্ট ২০২৬
Trulli

রাকসু নির্বাচনের তফশিলসহ পাঁচ দাবি রাবি ছাত্রশিবিরের